Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ০৫ মে ২০২৬ | ০১:৩১ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

শাহজালাল (রহ.)-এর ওরসে প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ০৫ মে ২০২৬ | ০১:৩১ অপরাহ্ন

সিলেট: হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস মোবারক উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি গরু উপহার হিসেবে হস্তান্তর করা হয়েছে। সোমবার (৪ মে) বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ উপহার মাজারের মোতওয়াল্লী সরেকওম ফতেউল্লাহ আল আমান-এর কাছে তুলে দেন।


এ সময় তিনি সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে পবিত্র ওরস উপলক্ষে এ উপহার প্রদান করা হয়েছে। পাশাপাশি ওরসকে সামনে রেখে মাজার এলাকার সার্বিক প্রস্তুতি এবং সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রমও পরিদর্শন করা হয়েছে।


তিনি বলেন, ওরস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক ভক্ত-আশেকান সমবেত হন। তাই সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠু রাখা অত্যন্ত জরুরি। মাজার এলাকায় বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত সম্পন্ন করার কথাও জানান।


ওরসে আগতদের শান্তি-শৃঙ্খলা বজায় রেখে ধর্মীয় অনুশাসন পালনের আহ্বান জানিয়ে সিসিক প্রশাসক বলেন, সুন্দর ও শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন করতে সিটি কর্পোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে। নগরবাসীর সহযোগিতায় একটি উন্নত ও সুশৃঙ্খল নগর গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।


এ সময় সিসিকের জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) নেহার রঞ্জন পুরকায়স্থ, মো. মাহবুবুর রহমানসহ মাজার ও ওরস আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


প্রসঙ্গত, আগামী ৭ মে থেকে শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস মোবারক শুরু হবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৫.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com