Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০৪ মে ২০২৬ · ০২:৪১ অপরাহ্ন

কানাইঘাটে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার, পুলিশের অভিযানে ধরা পড়ল কয়েছ উদ্দিন

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

কানাইঘাট প্রতিনিধি:

সিলেটের কানাইঘাট থানার পুলিশের বিশেষ অভিযানে বহুল আলোচিত আব্দুল হান্নান ওরফে হানই হত্যা মামলার এজাহারভুক্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি কয়েছ উদ্দিন (২৮) গ্রেফতার হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ মে (রবিবার) দিবাগত রাতে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এসআই (নিঃ) শৈলেশ চন্দ্র দাস ও এএসআই (নিঃ) রাসেল মিয়াসহ সঙ্গীয় ফোর্স র‍্যাব-৯ সিলেটের সহযোগিতায় বিয়ানীবাজার থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে ডাউকেরগুল গ্রামের আব্দুল জব্বারের ছেলে এবং হত্যা মামলার পলাতক আসামি কয়েছ উদ্দিনকে আটক করা হয়।

কানাইঘাট থানার হত্যা মামলা (জিআর-১৬/২০২৫) এর পরোয়ানাভুক্ত আসামি হিসেবে দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারের পর আজ ৪ মে ২০২৬ তাকে কঠোর পুলিশি নিরাপত্তায় আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে কানাইঘাট থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে হত্যা মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। কোনো অপরাধীই আইনের হাত থেকে রেহাই পাবে না।”

পুলিশের এমন অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে বলেও জানা গেছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com