Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ০৪ মে ২০২৬ | ০১:৫৮ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

হবিগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে র‍্যালি ও আলোচনা সভা, স্বাধীন সাংবাদিকতার গুরুত্বে জোর

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ০৪ মে ২০২৬ | ০১:৫৮ অপরাহ্ন

বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলা কমিটির আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (৩ মে) সকালে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে। পরে অংশগ্রহণকারীরা আলোচনা সভায় মিলিত হন।


সাংবাদিক এম এ হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বেলালসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।


সভায় এম এ হান্নান বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া গণতন্ত্রের বিকাশ সম্ভব নয়। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক সাংবাদিকতাই সমাজকে সঠিক পথে পরিচালিত করে। বর্তমান নানা চ্যালেঞ্জের মধ্যেও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।


বক্তারা বলেন, গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নয়; এটি সমাজের অন্যায়-অবিচার ও জুলুম-নির্যাতনের বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা রাখে। সাংবাদিকদের নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করা সময়ের দাবি। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমেই জনগণের আস্থা অর্জন সম্ভব।


তারা আরও উল্লেখ করেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে এবং দুর্নীতি, অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থেকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রযুক্তির এই সময়ে ভুয়া খবর প্রতিরোধে সাংবাদিকদের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।


এছাড়া নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রশিক্ষণ, নৈতিকতা চর্চা এবং মাঠ পর্যায়ে ঝুঁকি নিয়ে কাজ করা সংবাদকর্মীদের যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।


র‍্যালি ও আলোচনা সভায় জেলার বিভিন্ন উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৪.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com