সুলেমান সিদ্দিকী : সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে লালটিকির ব্রিজসহ আরও তিনটি সেতু পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। তিনি সেতুগুলোর বর্তমান অবস্থা ঘুরে দেখেন এবং দ্রুত সংস্কার ও উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, বিলাল উদ্দিন, যুবদল নেতা জাকারিয়া ইকবাল, আব্দুল কাদির সুমন, আলিম উদ্দিন দুর্জয়, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদুল হক, জাহাঙ্গীর আলমসহ বিএনপি পরিবার ও এলাকার অন্যান্য নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে নেতৃবৃন্দ জানান, লালটিকির ব্রিজসহ আশপাশের সেতুগুলোর বেহাল অবস্থার কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সেতুগুলোকে চলাচলের উপযোগী করে তোলার দাবি জানান তারা।
এদিকে স্থানীয় বাসিন্দারাও সেতুগুলোর জরুরি সংস্কার ও উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।