Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ০৪ মে ২০২৬ | ০২:৩০ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক–পিকআপ মুখোমুখি সংঘর্ষে প্রাণহানি বেড়ে ৯

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ০৪ মে ২০২৬ | ০২:৩০ পূর্বাহ্ন

সিলেটের দক্ষিণ সুরমায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত বেড়ে ৯, আহত ১০–১২


সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।


রবিবার (৩ মে) রাত সাড়ে ১০টার দিকে মারা যাওয়া ব্যক্তির নাম রামিম মিয়া (৫০)। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের আলিমুদ্দিনের ছেলে।


এর আগে একই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৪ জন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জন নিহত হন। নিহত সবাই নির্মাণশ্রমিক বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ থেকে ১২ জন।


নিহতদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জের ধর্মপাশার সরিষা নার্গিস (৪৫), দিরাইয়ের সেচনী গ্রামের মোছা. মুন্নি বেগম (৩৫), ভাটিপাড়া গ্রামের নুরুজ আলী (৬০), ভাটিপাড়া নূর নগরের ফরিদুল (৩৫), বিশ্বম্ভরপুর উপজেলার মুক্তিখলা গ্রামের দুই ভাই আজির উদ্দিন (৩৫) ও আমির উদ্দিন (২২), সিলেটের কোম্পানীগঞ্জের শিবপুর গ্রামের পান্ডব বিশ্বাস (২০) এবং পুটামারা গ্রামের বদরুজ্জামান (৪৫)।


আহতদের কয়েকজন জানান, তারা ভবনে ঢালাইয়ের কাজে যাওয়ার জন্য সিলেটের আম্বরখানা থেকে একটি পিকআপ ভ্যানে করে দক্ষিণ সুরমার লালাবাজারের দিকে যাচ্ছিলেন। পিকআপটিতে মোট ২০ জন ছিলেন, সঙ্গে ছিল ঢালাই মেশিন।


তেলিবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঠালবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা সবাই ছিটকে পড়ে গুরুতর আহত হন।


জানা গেছে, দুর্ঘটনার সময় কাঠালবোঝাই ট্রাকের চালক ঘুমিয়ে পড়েন। পরে হেলপার গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মো. মনজুরুল আলম।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৪.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com