Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ০৩ মে ২০২৬ | ১১:৫৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেটে র‌্যাব- ও বিজিবির যৌথ অভিযানে বিপুল ভারতীয় জিরা ও ট্রাক জব্দ

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ০৩ মে ২০২৬ | ১১:৫৯ অপরাহ্ন

সিলেট। 

সিলেটের কোতোয়ালি থানাধীন হাই-টেক পার্ক এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ ও ৪৮ বিজিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও একটি ট্রাক জব্দ করা হয়েছে।


প্রাপ্ত প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ০৩ মে ২০২৬ তারিখ আনুমানিক রাত ২টার দিকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় ৫৪০০ কেজি ভারতীয় জিরা এবং একটি ট্রাক আটক করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ লাখ টাকা।


অভিযানকালে চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।


র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কেএম শহিদুল ইসলাম (সোহাগ) স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বর্তমানে এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৩.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com