Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ০৩ মে ২০২৬ | ১১:৪৭ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেট জেলা স্টেডিয়াম ও হোটেলে র‍্যাবের অভিযান, ছিনতাই চক্রের ১০ সদস্য গ্রেপ্তার

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ০৩ মে ২০২৬ | ১১:৪৭ অপরাহ্ন

সিলেট জেলা স্টেডিয়াম এলাকায় ও একটি আবাসিক হোটেলে পৃথক অভিযানে সংঘবদ্ধ ছিনতাই চক্রের ১০ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।


র‍্যাব-৯ সূত্রে জানা যায়, ০২ মে ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন সিলেট জেলা স্টেডিয়াম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেশীয় অস্ত্রসহ ৫ জন ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আম্বরখানা পয়েন্টের সানরাইজ হোটেলের ২০২ নম্বর কক্ষে অভিযান চালিয়ে আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট ১০ জনকে আটক করা হয়েছে।


গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৬টি ধারালো ছুরি, ব্লেড এবং ছিনতাইকৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে র‍্যাব জানায়।


র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর সফর ও জনসমাগমকে কেন্দ্র করে সংঘবদ্ধ এই চক্রটি সাধারণ মানুষের মূল্যবান সামগ্রী ছিনতাইয়ের পরিকল্পনা করছিল। তারা দেশের বিভিন্ন এলাকা থেকে এসে সিলেট মহানগরীতে অবস্থান নিয়েছিল এবং পর্যটক ও জনসমাগমকে লক্ষ্য করে অপরাধ সংঘটনের চেষ্টা করছিল।


গ্রেপ্তারকৃতদের মধ্যে ৯ জন নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা এবং একজন মৌলভীবাজার জেলার বাসিন্দা বলে জানানো হয়। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।


র‍্যাব-৯ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সংঘবদ্ধ অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৩.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com