জগন্নাথপুর প্রতিনিধি।
সুনামগঞ্জের জগন্নাথপুরে থানা পুলিশের পৃথক অভিযানে তিন মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বিভিন্ন মামলায় পৃথক অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে। অভিযানে অংশ নেন এসআই মোঃ আল আমিন, এসআই অপূর্ব কুমার সাহা, এসআই উমর ফারুক, এএসআই এখলাছুর রহমান, এএসআই মাহাববুর রহমান চৌধুরী এবং এএসআই রাহাত খানসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ রিবলু মিয়া (৪৫), পিতা মৃত তাজ উদ্দিন; মোঃ এনাম মিয়া (৩৮), পিতা মৃত ইস্কন উল্লাহ, সাং উমরপুর (গুচ্ছগ্রাম), পাইলগাঁও ইউপি; এবং মোঃ শফিক মিয়া (২৫), পিতা মৃত হাজী মোঃ চেরাগ আলী, সাং মইজপুর, পাটলী ইউপি, থানা জগন্নাথপুর, জেলা সুনামগঞ্জ।
গ্রেফতারের পর আসামিদের ৩ মে (রোববার) সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছে।
ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, পৃথক মামলায় গ্রেফতার অভিযান নিয়মিত চলমান রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমন করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।