Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ০৩ মে ২০২৬ | ১০:৩১ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শান্তিগঞ্জের আবদুল রব

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ০৩ মে ২০২৬ | ১০:৩১ অপরাহ্ন

নিউজ ডেস্ক। 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সন্তান আবদুল রব আসন্ন ৭ মে যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লন্ডন বারা অফ হিলিংডন কাউন্সিল নির্বাচনে কনজারভেটিভ পার্টির মনোনীত কাউন্সিলর প্রার্থী হয়েছেন। তিনি প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে এই পদে দলের মনোনয়ন পেয়েছেন।


আবদুল রব (বিএ অনার্স, বিজনেস ম্যানেজমেন্ট; এমএসসি, পলিটিক্যাল সায়েন্স) দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। ১৯৯১ সাল থেকে তিনি ব্রিটেনে বসবাস শুরু করেন এবং বর্তমানে একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত।


রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় আবদুল রব বর্তমানে কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ, লন্ডন বারা অফ হিলিংডন-এর সাধারণ সম্পাদক, সিবিএনআই-এর ফাইন্যান্স ডিরেক্টর, পশ্চিম লন্ডন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ট্রেজারার এবং সুন্দরজান ট্রাস্টের চেয়ারম্যানসহ একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।


মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেয়ে তিনি অত্যন্ত সম্মানিত ও আনন্দিত। এ জন্য তিনি দলের সব নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানান।


তিনি আসন্ন নির্বাচনে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির কাছে ভোট ও সমর্থন কামনা করেছেন। পাশাপাশি দেশে থাকা আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সবার কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।


নির্বাচিত হলে তিনি স্থানীয় জনগণের উন্নয়ন, কমিউনিটি সেবা এবং এলাকার সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও উন্নত কমিউনিটি গঠনে সবাইকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৩.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com