Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ০৩ মে ২০২৬ | ০৯:৫৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

হবিগঞ্জ জেলা পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে কঠোর নির্দেশনা পুলিশের সুপারের

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ০৩ মে ২০২৬ | ০৯:৫৫ অপরাহ্ন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ মে ২০২৬) সকালে হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।


হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রাশেদুল হক চৌধুরীর সঞ্চালনায় সকাল ১০টায় সভার কার্যক্রম শুরু হয়।


সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং ও বাহুবল সার্কেল) প্রবাস কুমার সিংহ, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) এ. কে. এম. সালিমুল হক, কোর্ট ইন্সপেক্টর, ডিআইও-১ (ডিএসবি), জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (ডিবি), টি.আই (অ্যাডমিন)সহ সর্বস্তরের পুলিশ সদস্যরা।


কল্যাণ সভায় পুলিশ সুপার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা প্রদান করেন।


পরে পুলিশ সুপারের কার্যালয়ে এপ্রিল-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে খুন, ধর্ষণ, ডাকাতি ও অন্যান্য চাঞ্চল্যকর মামলাসহ গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্ত অগ্রগতি পর্যালোচনা করা হয়। দীর্ঘদিন তদন্তাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন পুলিশ সুপার। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।


সভায় জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, গুরুত্বপূর্ণ মামলার তদন্তসহ বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ অফিসার ও ফোর্সদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। একই সঙ্গে অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে মাসের শ্রেষ্ঠ অফিসারদের বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।


শেষে পেশাদারিত্ব ও সেবার মান অক্ষুণ্ণ রেখে জননিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৩.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com