Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটের তেলিবাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ট্রাক-পিকআপ সংঘর্ষে ৮ নিহত, আহত বহুজন

০৩ মে ২০২৬ • ১১:৩৬ পূর্বাহ্ন

সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জন নারী রয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এখনো হতাহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।


রোববার সকাল প্রায় সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তেলিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, একটি পিকআপে করে কয়েকজন শ্রমিক সিলেট থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে তেলিবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।


সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানান, নিহতদের মধ্যে ৬ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ৪ জন মারা যান। পরে আহতদের মধ্যে ৩ জন সিলেট ওসমানী হাসপাতালে এবং একজন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত আরও কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।


নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com