Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ০২ মে ২০২৬ | ০১:৩৪ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

জৈন্তাপুরে বাসের বক্সে মিলল ভারতীয় চকলেট, আটক ১

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ০২ মে ২০২৬ | ০১:৩৪ অপরাহ্ন

সিলেটের জৈন্তাপুরে সিলেট-তামাবিল মহাসড়কে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় চকলেট জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।


বৃহস্পতিবার (১ মে) রাত সাড়ে ৯টার দিকে জৈন্তাপুর মডেল থানাধীন ৫নং ফতেপুর ইউনিয়নের হরিপুর এলাকায় চেকপোস্টে এ অভিযান চালানো হয়।


পুলিশ জানায়, হরিপুর চেকপোস্টে ডিউটিরত অবস্থায় এসএস পরিবহন (মিতালী পরিবহন) নামের একটি যাত্রীবাহী বাস থামানো হয়। বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১২-৫৭৮১।


বাস থামানোর পর এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে এসআই বিদ্যুৎ পুরোকায়স্থ সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করেন। আটক ব্যক্তি মো. আলামিন ফকির (২৮)।


পরে বাসে থাকা যাত্রীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে বাসের বক্সের ভেতর থেকে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট উদ্ধার করা হয়।


জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে— কিটক্যাট ২ ফিঙ্গার ৫০০ পিস, স্নিকার্স ৮৯০ পিস, চুপা চুপস ৫ হাজার ৫৫০ পিস এবং বেঞ্জো চকলেট ১৪০ প্যাকেট। এছাড়া মালামাল বহনে ব্যবহৃত ৬টি ব্যাগও জব্দ করা হয়।


এসব পণ্যের মোট আনুমানিক মূল্য ১ লাখ ৭৫ হাজার ৫৫০ টাকা।


পুলিশ আরও জানায়, বাসের চালক ও হেল্পার জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া মালামালের মালিক হিসেবে আটক আলামিন ফকিরের নাম জানান। তবে তিনি এসব পণ্যের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।


এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।


জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, সীমান্ত এলাকা দিয়ে চোরাচালান ঠেকাতে পুলিশের অভিযান নিয়মিত চলছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০২.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com