Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ০২ মে ২০২৬ | ১২:১৫ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

ধর্মপাশায় ছুটি ছাড়াই ৬ দিন অনুপস্থিত শিক্ষক, পাঠদান ব্যাহত; তদন্তের দাবি অভিভাবকদের

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ০২ মে ২০২৬ | ১২:১৫ পূর্বাহ্ন

ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক ছুটি ছাড়াই টানা ৬ দিন অনুপস্থিত থাকায় শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।


জানা যায়, সহকারী শিক্ষক অলি গত শনিবার (২৫ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। এ কারণে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও নিয়মিত পাঠদান ব্যাহত হয়। বিষয়টি নিয়ে স্থানীয় অভিভাবক ও সচেতন মহল স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এছাড়া ওই শিক্ষকের বিরুদ্ধে দেরিতে স্কুলে আসা এবং সময়ের আগেই চলে যাওয়ার অভিযোগও রয়েছে।


তবে সহকারী শিক্ষক অলি দাবি করেন, প্রধান শিক্ষকের কাছ থেকে ৩ দিনের ছুটি নেওয়া হয়েছিল এবং বাকি ৩ দিন তিনি চিকিৎসাজনিত কারণে অনুপস্থিত ছিলেন, যা উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে সমন্বয় করা হবে।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, লিখিত ছুটির নিয়ম থাকলেও ওই শিক্ষক প্রথমে মোবাইল ফোনে ৩ দিনের ছুটির কথা জানান। পরবর্তীতে আরও ৩ দিন তিনি বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন, যা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।


উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ বলেন, “উক্ত ছুটির বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। এর আগেও তার অনুপস্থিতি নিয়ে অভিযোগের তদন্ত হয়েছে। বিনা অনুমতিতে অনুপস্থিত থাকা বিভাগীয় শৃঙ্খলার পরিপন্থী। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০২.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com