Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ০২ মে ২০২৬ | ১২:০৮ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

লাখাইয়ে কালবৈশাখী ঝড়ে গ্রামজুড়ে ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ০২ মে ২০২৬ | ১২:০৮ পূর্বাহ্ন

হবিগঞ্জ : হবিগঞ্জের লাখাই উপজেলার ওপর দিয়ে গত সোমবার দিবাগত রাতে বয়ে যাওয়া প্রবল কালবৈশাখী ঝড়ে বেশ কয়েকটি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ের তাণ্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।


বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলাম।


পরিদর্শনকালে তিনি উপজেলার ঝড়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন গ্রামে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় হোসেনপুর-করাব গ্রামে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্ভোগ প্রত্যক্ষ করে তিনি তাদের সরকারি সহায়তার আশ্বাস দেন।


ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা দ্রুত প্রস্তুত করা হবে এবং প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি বরাদ্দ অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।


তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্তদের ধৈর্য ও সাহস নিয়ে এই দুর্যোগ মোকাবিলা করতে হবে।


পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিক ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০২.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com