Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ০১ মে ২০২৬ | ১১:১৮ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

ব্র্যাক সিডের কর্মশালা: টেকসই কৃষি ব্যবসা সম্প্রসারণে আধুনিক চাষাবাদে গুরুত্ব

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ০১ মে ২০২৬ | ১১:১৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: টেকসই কৃষি ব্যবস্থাপনা ও কৃষির আধুনিকায়নের লক্ষ্য নিয়ে ‘টেকসই কৃষি ব্যবসা সম্প্রসারণ’ শীর্ষক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় আধুনিক চাষাবাদ পদ্ধতি ও মানসম্মত কৃষি উপকরণের গুরুত্ব তুলে ধরা হয়।


ব্র্যাক প্রশিক্ষণ সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিডের এজিএম কৃষিবিদ এম এ মনসুর লিওন এবং পবা উপজেলা কৃষি অফিসার মো. আ. মান্নান।


বৃহস্পতিবার দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় রাজশাহী অঞ্চলের ১৫০ জন বড় বীজ ব্যবসায়ী, আদর্শ প্রজেক্ট পার্টি ও খুচরা বিক্রেতা অংশগ্রহণ করেন।


কর্মশালায় আধুনিক চাষাবাদ কৌশল, উন্নত বীজের ব্যবহার এবং আন্তঃপরিচর্যা বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন ব্র্যাক সিডের রিজিওনাল সেলস ম্যানেজার (রাজশাহী রিজিওন) মো. আরিফুল ইসলাম।


অনুষ্ঠানে ব্র্যাক সিডের সেলস ডিপার্টমেন্টের হেড কৃষিবিদ এম এ মনসুর লিওন ব্যবসায়ীদের জন্য দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। তিনি কৃষি উপকরণের সঠিক ব্যবহার, মানসম্মত পণ্য সরবরাহ, ব্যবসায়ে প্রযুক্তির প্রয়োগ, বাজার সম্প্রসারণ এবং গ্রাহকসেবা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।


এছাড়া বীজ ও সার সংরক্ষণ ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থায়নের বিভিন্ন দিক নিয়ে ডিলার ও রিটেইলারদের প্রশিক্ষণ দেওয়া হয়।


আয়োজক সূত্রে জানানো হয়, এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য দেশে টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করা। উপস্থিত কৃষি কর্মকর্তারা ব্র্যাক সিডের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের প্রশিক্ষণ মাঠপর্যায়ে কৃষির আধুনিকায়নে সহায়ক ভূমিকা রাখবে।


ব্র্যাক সিড কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানায়, সারাদেশে কৃষক ও ব্যবসায়ী পর্যায়ে এ প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণের মাধ্যমে ফসলের কাঙ্ক্ষিত ফলন নিশ্চিত হবে। পাশাপাশি কৃষকরা আধুনিক কৃষি ব্যবস্থাপনায় আরও এক ধাপ এগিয়ে যাবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০১.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com