Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ০১ মে ২০২৬ | ০১:৩১ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

অস্ট্রেলিয়া পয়েন্টে পুলিশের জালে ভারতীয় পণ্যসহ ৪ কারবারি আটক

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ০১ মে ২০২৬ | ০১:৩১ পূর্বাহ্ন

সিলেটে জালালাবাদ থানা পুলিশের পৃথক অভিযানে ভারতীয় অলিভ অয়েল ও নেসলে কিটক্যাট চকলেটসহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটে এসআই (নিঃ) মোঃ আশরাফুল আলম টিপু সঙ্গীয় ফোর্সসহ জালালাবাদ থানাধীন অস্ট্রেলিয়া পয়েন্টে চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল তল্লাশি করে ১২৫ বোতল ভারতীয় অলিভ অয়েল তৈল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৪ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় সোহাগ (২০) ও ফাহিম (১৮) নামে দুইজনকে আটক করা হয়।


একই দিন বিকেল ৩টায় শিবের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মুশফিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ একই এলাকায় আরেকটি চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা তল্লাশি করে ২ হাজার ৪০০ পিস ভারতীয় নেসলে কিটক্যাট চকলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৬ হাজার ২৫০ টাকা। এ ঘটনায় বাদল মোল্যা (৪৫) ও লাকী বেগম (৪০) গ্রেফতার হন।


এ বিষয়ে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “সীমান্ত ব্যবহার করে অবৈধ পণ্য চোরাচালান রোধে নিয়মিত চেকপোস্ট ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


জালালাবাদ থানা পুলিশ জানায়, পৃথক দুই ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০১.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com