Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০১ মে ২০২৬ · ০১:২৩ পূর্বাহ্ন

এসএমপির অভিযানে উদ্ধার ৯১ হারানো মোবাইল, মালিকদের হাতে হস্তান্তর

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

ডেস্ক নিউজ। 

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর ডিবি সাইবার ক্রাইম ইউনিট এবং GenieA Team-এর বিশেষ প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ৯১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল ২০২৬) বিকেল ৪টায় এসএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর সভাপতিত্বে এ বিষয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্নভাবে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের বিষয়ে প্রকৃত মালিকদের সাধারণ ডায়েরি (জিডি) করার পর তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিবি সাইবার ক্রাইম ইউনিট ও GenieA Team নিরলস প্রচেষ্টায় মোবাইল ফোনগুলো উদ্ধার করে।

এ সময় পুলিশ কমিশনার উপস্থিত থেকে ৫৭টি মোবাইল ফোন সরাসরি মালিকদের হাতে তুলে দেন। এছাড়া বাকি ৩৪টি মোবাইল ফোনের প্রকৃত মালিকরা সিলেট মেট্রোপলিটন পুলিশের ছয়টি থানা থেকে নিজ উদ্যোগে সংগ্রহ করেছেন।

হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে ভুক্তভোগীরা স্বস্তি প্রকাশ করেন এবং কৃতজ্ঞচিত্তে সিলেট মেট্রোপলিটন পুলিশকে ধন্যবাদ জানান।

পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, “নগরবাসীর সেবা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর পুলিশিং জোরদার করা হয়েছে। হারানো মোবাইল উদ্ধারে গঠিত বিশেষ টিম নিয়মিত কাজ করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে।”

তিনি আরও বলেন, “সাইবার অপরাধ প্রতিরোধ ও জনগণের সম্পদ রক্ষায় এসএমপি সবসময় তৎপর রয়েছে। জনগণের সহযোগিতা ও সচেতনতা থাকলে এ ধরনের কার্যক্রম আরও সফল হবে।”

এসএমপি সূত্রে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মোবাইল ফোন উদ্ধার টিম গঠন করা হয় এবং প্রতি মাসে সম্ভাব্য ১০০টি মোবাইল উদ্ধার করার পরিকল্পনা নেওয়া হয়। কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মহানগরের ছয়টি থানার মোট ৪৮৫টি জিডি পর্যালোচনা করে গত এক মাসে ৯১টি মোবাইল উদ্ধার সম্ভব হয়েছে।

এর আগে গত ১২ মার্চ ২০২৬ তারিখে হারিয়ে যাওয়া আরও ৭০টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছিল।

এদিকে ব্যবহৃত মোবাইল বা ল্যাপটপ কেনাবেচার ক্ষেত্রে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এসএমপি। বৈধ কাগজপত্র যাচাই, বিক্রেতার পরিচয় নিশ্চিত করা, আইএমইআই নম্বর মিলিয়ে দেখা এবং সন্দেহজনকভাবে কম দামে ডিভাইস কেনা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এসএমপি জানিয়েছে, চোরাই পণ্য কেনাবেচা উভয়ই দণ্ডনীয় অপরাধ। নগরবাসীর জানমাল রক্ষা ও সাইবার অপরাধ দমনে পুলিশ সর্বদা সজাগ রয়েছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com