Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ০১ মে ২০২৬ | ০১:০৪ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

হবিগঞ্জে সাইবার প্রতারণার খোয়া যাওয়া টাকা ও ২৩ মোবাইল উদ্ধার, মালিকদের ফেরত দিল পুলিশ

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ০১ মে ২০২৬ | ০১:০৪ পূর্বাহ্ন

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জ জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) অভিযান চালিয়ে ২৯ জন ভুক্তভোগীর খোয়া যাওয়া মোট ১ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা এবং ২৩টি মোবাইল ফোন উদ্ধার করেছে।


জেলার পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে সাইবার প্রতারণা রোধে কাজ করে যাচ্ছে।


পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় ভুক্তভোগীদের দায়ের করা সাধারণ ডায়েরির ভিত্তিতে বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে খোয়া যাওয়া কিংবা ভুলবশত পাঠানো সর্বমোট ১ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে হারিয়ে যাওয়া ২৩টি মোবাইল ফোনও উদ্ধার করতে সক্ষম হয় সাইবার ক্রাইম মনিটরিং সেল।


বুধবার (৩০ এপ্রিল ২০২৬) হবিগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত টাকা ৭ জন ভুক্তভোগীর হাতে এবং ২৩টি মোবাইল ফোন ২২ জন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।


পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ বলেন, “সাইবার অপরাধ দমনে হবিগঞ্জ জেলা পুলিশ সবসময় তৎপর রয়েছে। প্রযুক্তির সঠিক ব্যবহার করে প্রতারকদের শনাক্ত ও আইনের আওতায় আনতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”


তিনি আরও বলেন, “যে কোনো অনলাইন লেনদেনে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রতারণার শিকার হলে দ্রুত থানায় অভিযোগ বা সাধারণ ডায়েরি করতে হবে।”


উদ্ধারকৃত অর্থ ও মোবাইল ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০১.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com