সিলেট প্রতিনিধি:।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন সিলেট সফরকে কেন্দ্র করে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন।
বুধবার (৩০ এপ্রিল ২০২৬) বিকেলে তিনি কোতোয়ালী মডেল থানাধীন সিলেট জেলা স্টেডিয়ামে যান। সেখানে প্রধানমন্ত্রী কর্তৃক “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬”-এর সম্ভাব্য উদ্বোধনস্থল ঘুরে দেখেন এবং সার্বিক প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে পুলিশ কমিশনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে নিরাপত্তা সংক্রান্ত বিস্তারিত তথ্য নেন। রাষ্ট্রীয় এ সফর ও উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে এবং জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনাতেও বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষের ভোগান্তি কম হয়।”
এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক ও অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেন এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি ও অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি) সাহাদত হোসেনসহ এসএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।