Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | ০৯:৩০ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

নিখোঁজের ৮ দিন পর চট্টগ্রামে মিলল গোলাপগঞ্জের চুনু মিয়ার মরদেহ

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | ০৯:৩০ অপরাহ্ন

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

গোলাপগঞ্জ উপজেলার ফতেহপুর এলাকা থেকে নিখোঁজ হওয়ার ৮ দিন পর আব্দুল আলী চুনু মিয়া (৭৩)-এর মরদেহ চট্টগ্রামে উদ্ধার করা হয়েছে।

নিহতের ছেলে সাবের আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ১৯ এপ্রিল (রবিবার) বিকাল ৫টার দিকে নিজ বাড়ি থেকে স্থানীয় মীরগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন আব্দুল আলী চুনু মিয়া। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি। দীর্ঘ খোঁজাখুঁজির পরও তাঁর কোনো সন্ধান না পেয়ে পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল (সোমবার) চট্টগ্রামে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। দীর্ঘ সময় পরিচয় শনাক্ত না হওয়ায় ময়নাতদন্ত শেষে মরদেহটি চট্টগ্রামের আনজুমানে মফিজুল কবরস্থানে দাফন করা হয়।

পরবর্তীতে নিখোঁজ ব্যক্তির পরিবার বিষয়টি জানতে পেরে চট্টগ্রামে গিয়ে মরদেহ শনাক্ত করে নিশ্চিত হন যে এটি আব্দুল আলী চুনু মিয়ার মরদেহ।

নিহতের ছেলে সাবের আহমদ জানান, দীর্ঘদিন নিখোঁজ থাকার পর এমন মর্মান্তিক খবর পরিবারকে গভীর শোকে নিমজ্জিত করেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
৩০.০৪.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com