দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব নাছির উদ্দীন চৌধুরীর নির্দেশনায় দিরাই উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছে উপজেলা কৃষক দল।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিরাই উপজেলার ভরাম হাওর এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যা ও দুর্ভোগ মনোযোগ সহকারে শোনেন। তারা হাওরের ফসল ক্ষতির চিত্র পর্যবেক্ষণ করেন এবং কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন।
পরিদর্শন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন— দিরাই উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাহউদ্দিন তালুকদার, সদস্য সচিব শহীদুল ইসলাম বাবুল, যুগ্ম আহ্বায়ক শাহজাহান চৌধুরী, জুবের হোসেন তালুকদার, উপজেলা কৃষক দলের সদস্য তোফায়েল আহমেদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সালাহউদ্দিন তালুকদার বলেন, “আমাদের প্রিয় নেতা জনাব নাছির উদ্দীন চৌধুরী সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন। তাঁর নির্দেশনায় আমরা ভরাম হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের খোঁজ নিতে এসেছি। কৃষকদের সমস্যা যেন যথাযথ কর্তৃপক্ষের নজরে আসে এবং তারা প্রয়োজনীয় সহযোগিতা পান, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, কৃষকবান্ধব নীতির অংশ হিসেবে সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাও রয়েছে কৃষকদের সহায়তায় এগিয়ে আসার। কৃষক দলও কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে সবসময় আপোষহীন ভূমিকা পালন করে যাবে বলে জানান তিনি।
এ সময় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত কৃষকদের মনোবল বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতেও পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।