Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | ১২:১৬ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

মৌলভীবাজারে র‌্যাব-৯ এর অভিযানে রতন ভাস্করসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | ১২:১৬ পূর্বাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে র‌্যাব-৯ এর যৌথ অভিযানে রতন ভাস্করসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের হেফাজতে থাকা একটি গোডাউন থেকে ১৫ কেজি গাঁজা ও ২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন—মৌলভীবাজার সদর উপজেলার মাতারকাপন এলাকার মৃত নানকা ভাস্করের ছেলে রতন ভাস্কর (৪৫), নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মৃত আব্দুল্লাহর ছেলে মোঃ লালন মিয়া (৩৪) এবং হবিগঞ্জ জেলার মাধবপুর থানার নুর মিয়ার ছেলে মোঃ তৌহিদ মিয়া (৪৮)।


র‌্যাব সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং সিপিসি-২ শ্রীমঙ্গল, মৌলভীবাজারের একটি যৌথ আভিযানিক দল মৌলভীবাজার সদর উপজেলার উপজেলা পরিষদের সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পৌরসভার কাশিনাথ এলাকার একটি গোডাউনের ভেতরে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।


পরে র‌্যাবের যৌথ দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।


তল্লাশিকালে তাদের হেফাজতে থাকা গোডাউনের ভেতরে রাখা একটি পাটের বস্তা থেকে ১৫ কেজি গাঁজা ও ২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।


র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও বিদেশি মদ সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।


র‌্যাব-৯ এর এক কর্মকর্তা বলেন, “মাদকের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
৩০.০৪.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com