মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর এলাকার কুখ্যাত সন্ত্রাসী আজাদ মিয়া ওরফে আজাদ আহমদ ওরফে ‘পীর আজাদ’ (৪২)-কে গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম।
পুলিশ জানায়, গত ২৮ এপ্রিল রাতে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার এলাকার পাপড়িকা রেস্টুরেন্টের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজাদ মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর এলাকার মৃত ছইদ উল্লাহর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র ও মারামারিসহ মোট ১২টি মামলা চলমান রয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে ১০টি গ্রেফতারি পরোয়ানা মূলতবি রয়েছে।
দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়াতে তিনি সিলেট জেলার গোলাপগঞ্জ থানা এলাকা ও সিলেট মেট্রোপলিটন এলাকায় আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরের নেতৃত্বে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, এসআই হিরণ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এএসআই রানা মিয়া, এএসআই সাইদুর রহমান ও এএসআই জাহিদুর রহমানসহ একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গত ২৭ এপ্রিল থেকে শুরু হওয়া টানা দুই দিনের অভিযানের পর ২৮ এপ্রিল রাতে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে পলাতক থাকা শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করতে বিশেষ অভিযান চালানো হয়। সফল অভিযানে তাকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।”
গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।