Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
৩০ এপ্রিল ২০২৬ · ১২:১১ পূর্বাহ্ন

সিলেট বিভাগে প্রশাসনিক কর্মকর্তাদের বদলি: মৌলভীবাজারে দুটি গুরুত্বপূর্ণ পদে রদবদল

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

সিলেট। 

সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে প্রশাসনিক শৃঙ্খলা ও জনস্বার্থে দুই প্রশাসনিক কর্মকর্তার বদলি ও পদায়ন সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)-এ কর্মরত প্রশাসনিক কর্মকর্তা জনাব মৃনাল কান্তি দাশকে বদলি করে জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজারে পদায়ন করা হয়েছে। একইভাবে জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজারে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ রেজাউল করিমকে বদলি করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, শ্রীমঙ্গল, মৌলভীবাজারে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে আগামী ৩০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে একই দিন অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়া।

প্রশাসনিক এই রদবদলকে কেন্দ্র করে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com