Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে এসএমপির বিশেষ গণবিজ্ঞপ্তি

২৯ এপ্রিল ২০২৬ • ১১:৫৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফর উপলক্ষে বিশেষ গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। সফরের দিন নিরাপত্তা নিশ্চিতে ড্রোনসহ সব ধরনের উড্ডয়ন যান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।


বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।


গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী রবিবার (২ মে) প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের দিন অনুমোদিত কর্তৃপক্ষ ছাড়া অন্য কেউ নির্ধারিত রুট, অবস্থানস্থল ও ভেন্যুর ৫০০ মিটারের মধ্যে এবং দুই কিলোমিটার উচ্চতায় কোনো ধরনের ড্রোন বা উড্ডয়ন যান পরিচালনা করতে পারবেন না।


নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


উল্লেখ্য, একই দিন সন্ধ্যায় এসএমপি কমিশনার আরও একটি গণবিজ্ঞপ্তিতে নিবন্ধনহীন অনলাইনগুলো ডোমেইন থেকে মুছে ফেলার নির্দেশ দিয়েছিলেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com