Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ | ১০:১৯ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

কেন কারো বাসায় দাওয়াত নেন না, ব্যাখ্যা দিলেন ফাহিম আল চৌধুরী

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ | ১০:১৯ পূর্বাহ্ন

দাওয়াত না নেওয়ার নীরব দর্শন জানালেন সমাজসেবী ফাহিম আল চৌধুরী


নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ফাহিম আল চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে জানিয়েছেন, তিনি সাধারণত কারো বাসায় দাওয়াত গ্রহণ করেন না। তবে এটি কোনো অহংকার নয়, বরং তার ব্যক্তিগত সংযম ও অনুভূতির জায়গা বলে উল্লেখ করেন তিনি।


ফাহিম আল চৌধুরী লিখেছেন, তিনি মানুষকে দাওয়াত দিতে ও আপ্যায়ন করতে ভালোবাসেন। কিন্তু নিজে কারো দাওয়াত গ্রহণ করতে গেলে মনে হয়, তিনি যেন কারো ওপর বাড়তি চাপ হয়ে যাচ্ছেন।


তিনি বলেন, নিজের উপস্থিতির কারণে কোনো পরিবারকে সময়, পরিশ্রম বা খরচের চাপের মধ্যে ফেলতে চান না। কারো সামর্থ্যের বাইরে গিয়ে আয়োজন করতে হোক, এমন অবস্থাও তিনি চান না।


পোস্টে তিনি আরও জানান, তার খাবারের চাহিদা খুবই সীমিত এবং তিনি সাধারণ খাবারেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে কোনো অসহায় বা স্বল্পসামর্থ্যের পরিবার দাওয়াত দিলে তিনি তাদের মন ভাঙেন না। সেক্ষেত্রে শুধু এক কাপ চা গ্রহণ করেন এবং সেটিও লাল চা চেয়ে থাকেন, যাতে তাদের অতিরিক্ত খরচ না হয়।


তিনি উল্লেখ করেন, দুধ বা নাস্তার জন্য যেন কাউকে বাড়তি ব্যয় করতে না হয়, সে বিষয়েও তিনি সচেতন থাকেন।


ফাহিম আল চৌধুরী আরও বলেন, অনেক সময় ধনী মানুষের দাওয়াতের পেছনে থাকে জৌলুস, সৌজন্যের আনুষ্ঠানিকতা এবং কখনও কখনও প্রত্যাশা বা হিসাব-নিকাশের অদৃশ্য রেখা। অন্যদিকে সাধারণ মানুষের ছোট ও সীমিত আয়োজনেও থাকে আন্তরিকতা, নির্মল হৃদয়ের স্পর্শ এবং নিঃস্বার্থ ভালোবাসা।


তিনি বলেন, এ কারণেই হয়তো ধনীদের কাছে ততটা আপন হতে পারেননি, কিন্তু সাধারণ মানুষের হৃদয়ে সহজেই জায়গা করে নিয়েছেন।


তার ভাষায়, সাধারণ মানুষের ভালোবাসা সাজানো নয়, তা আসে অন্তরের গভীরতা থেকে—নিঃশব্দে ও নিঃস্বার্থভাবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৮.০৪.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com