Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | ১১:৪৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

কদমতলীতে পরিবহন শ্রমিকদের সংঘর্ষে উত্তেজনা, সিসিক প্রশাসকের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | ১১:৪৯ অপরাহ্ন

সিলেট নগরের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত চলা এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন এবং কয়েকটি যানবাহন ও বাস কাউন্টার ভাঙচুর করা হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর শ্রমিকদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি দ্রুত সংঘর্ষে রূপ নেয়। পরে বিকেল পর্যন্ত থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে টার্মিনাল এলাকায় ভাঙচুর ও বিশৃঙ্খলা দেখা দেয়।


পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ঘটনাস্থলে পৌঁছে দ্রুত হস্তক্ষেপ করেন এবং উভয়পক্ষকে নিয়ে জরুরি বৈঠক করেন।


বৈঠকে তিনি বলেন, প্রধানমন্ত্রীর আসন্ন সিলেট সফরকে কেন্দ্র করে যখন উন্নয়নমূলক কার্যক্রম চলছে, তখন এ ধরনের সংঘর্ষ দুঃখজনক ও অনভিপ্রেত। তিনি ভাঙচুরের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেন।


এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দীর্ঘমেয়াদী বিরোধ নিষ্পত্তির জন্য সফরের পর পুনরায় উভয়পক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন তিনি।


সিসিক প্রশাসকের উদ্যোগ ও উপস্থিত নেতৃবৃন্দের আলোচনার পর মালিক ও শ্রমিক নেতারা পরিস্থিতি শান্ত করতে সম্মত হন। পরে বিকেলের দিকে কদমতলী এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৭.০৪.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com