হবিগঞ্জ , চুনারুঘাট থেকে: সীমান্ত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রমে অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা সেবা, ঔষধ ও চশমা বিতরণ কর্মসূচি পালন করেছে। একইসঙ্গে বিজিবির চলমান আভিযানিক কার্যক্রম নিয়ে বিস্তারিত মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়।
সোমবার বিকাল ৩টায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা রেল স্টেশন মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন সাফায়েত হোসেন এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান।
চিকিৎসা সেবায় ৫৫ বিজিবির মেডিক্যাল অফিসার ডাঃ অরন্ধতী মোদক-এর নেতৃত্বে এবং লায়নস ক্লাব হবিগঞ্জের চিকিৎসক ডাঃ ইয়ামিন আল বাশার ও ডাঃ মোঃ মনিবুর রহমান, ফিল্ড অফিসার মোঃ হারুনুর রশিদ ও মোঃ আব্দুল আজিজ-এর সমন্বয়ে গঠিত মেডিক্যাল টিম প্রায় ২০০ জন সাধারণ মানুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা সেবা, চশমা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করে। পাশাপাশি ছানি অপারেশনের জন্য স্বল্পমূল্যে টোকেন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
পরে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বিজিবির সীমান্ত সুরক্ষা ও আভিযানিক সাফল্যের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, সরাইল রিজিয়নের অধীন ১২০৪ কিলোমিটার সীমান্ত এলাকায় ১৩টি ইউনিটের ২১১টি বিওপির মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৫ এপ্রিল পর্যন্ত নিয়মিত ও বিশেষ অভিযানে ৭৬ জন আসামিসহ প্রায় ২৫৮ কোটি ৭৪ লাখ টাকার মাদক ও অন্যান্য অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। এছাড়া পিস্তল, কার্তুজ, গ্রেনেড, ম্যাগাজিন, ছুরি, চাপাতি, বল্লমসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। একই সময়ে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বালু ও পাথর জব্দ করা হয়েছে।
আসন্ন কোরবানী ঈদকে সামনে রেখে গবাদি পশু ও চামড়া পাচার রোধে বিজিবি আগাম সতর্কতা ও কঠোর নজরদারি অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানের শেষে বিজিবি কর্মকর্তারা সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও মাদক প্রতিরোধ, প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর অব্যাহত দায়িত্বশীল ভূমিকার কথা পুনর্ব্যক্ত করেন।