Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২৭ এপ্রিল ২০২৬ · ১১:৩১ অপরাহ্ন

শ্রীমঙ্গলে চোরাই মালসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা চোরাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার হয়েছে। এ সময় চোরাই মালপত্র উদ্ধার করা হয়।

সোমবার (২৬ এপ্রিল) রাতে শ্রীমঙ্গল থানার এসআই হারুন অর রশিদের নেতৃত্বে একটি পুলিশ দল পৌর এলাকায় অভিযান চালিয়ে চক্রের সদস্য নিতাই মালাকার (২৮) এবং মিলন শেখ (৩৮)-কে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গত ২৪ এপ্রিল রাতে আশীদ্রন ইউনিয়ন এলাকায় অবস্থিত গ্রিনলিফ ইনোভেশন কোম্পানি লিমিটেডের কারখানা থেকে একটি চোর চক্র বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

ঘটনার পর অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চক্রের দুই সদস্যকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় সাড়ে সাত লাখ টাকার চোরাই মালপত্র উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের মৌলভীবাজার জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com