কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ–২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান নয়ন।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সুস্থ ও মেধাবী জাতি গঠনে পুষ্টির গুরুত্ব অপরিসীম। বিশেষ করে শিশু, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের জন্য সুষম খাদ্য নিশ্চিত করা জরুরি। পুষ্টিহীনতা দূর করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সঠিক খাদ্যাভ্যাস, নিরাপদ খাদ্য গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে অপুষ্টিজনিত নানা রোগ প্রতিরোধ করা সম্ভব বলেও তারা উল্লেখ করেন।
সভায় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ছাইদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ার সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে হাম ও রুবেলা সচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে হাম-রুবেলা (MR) টিকা দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক ও প্রতিরোধযোগ্য ভাইরাসজনিত রোগ, যা শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। সচেতনতার অভাবে এখনও অনেক শিশু এই রোগে আক্রান্ত হচ্ছে। বাংলাদেশে এ রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি বলেও তারা মত দেন।
এ সময় অসুস্থ রোগীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।