Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | ১১:২৭ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে দেড় শতাধিক সাজনা গাছের চারা রোপণ

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | ১১:২৭ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশ। পরিবেশ উন্নয়ন ও সবুজায়নের লক্ষ্যে প্রায় দেড় শতাধিক সাজনা গাছের চারা রোপণ করেছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান।


শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টায় সিলেটের কোম্পানীগঞ্জ থানাধীন ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ি ক্যাম্পাসে পরিবেশবান্ধব ও পুষ্টিকর সাজনা গাছের চারা রোপণ করা হয়।


এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক নুর মিয়া। চারা রোপণ শেষে মোনাজাত পরিচালনা করেন ভোলাগঞ্জ আদর্শ গ্রামের সাবেক ইমাম মাওলানা বুরহান উদ্দিন।


কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিলাল হোসেন বলেন, সজনে একটি অত্যন্ত উপকারী ও ঔষধি গুণসম্পন্ন গাছ। এর পাতা, ফুল ও ফল পুষ্টিগুণে ভরপুর এবং মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। সাধারণ মানুষের পুষ্টি চাহিদা পূরণে সজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, এ উদ্যোগটি ফাঁড়ি এলাকায় পুষ্টিকর সবজির প্রাপ্যতা কিছুটা হলেও নিশ্চিত করার পাশাপাশি এলাকার পরিবেশগত সৌন্দর্য বৃদ্ধি এবং জনসাধারণের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা তৈরিতে সহায়তা করবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৭.০৪.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com