জকিগঞ্জ প্রতিনিধি।
সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জকিগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার দিবাগত রাত ১টার দিকে সিলেট জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও জকিগঞ্জ থানা পুলিশের আভিযানিক দল শাহপরান (রহ.) থানাধীন পীরের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন জিহাদ উদ্দিন ওরফে জাহেদ আহমদ (৩২) এবং আব্দুর রহিম তিতন (৪০)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জাহেদ আহমদের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ও সিলেট জেলা পুলিশের আওতাধীন বিভিন্ন থানায় চুরি, ডাকাতি এবং ডাকাতির প্রস্তুতির অভিযোগে মোট ১৬টি মামলা রয়েছে। এছাড়া তার নামে আদালতের তিনটি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
অন্যদিকে আব্দুর রহিম তিতনের বিরুদ্ধেও সিলেটের বিভিন্ন থানায় ডাকাতি, ডাকাতির প্রস্তুতি ও চুরির অভিযোগে ৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত দুই আসামিকে যথাযথভাবে আদালতে সোপর্দ করা হয়েছে।