স্টাফ রিপোর্টার, কোম্পানীগঞ্জ (সিলেট):
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দয়ার বাজারে দীর্ঘদিন ধরে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। প্রতিনিয়ত দোকানপাট ও আশপাশের বাড়িঘর থেকে নগদ অর্থ ও মালামাল চুরি হওয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা অবশেষে প্রতিবাদে নেমেছেন।
শনিবার (২৫ এপ্রিল) সকালে দয়ার বাজার ব্যবসায়ী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বাজারের মধ্যগলিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভার আগে ব্যবসায়ীরা প্রায় দুই ঘণ্টা দোকানপাট বন্ধ রেখে কর্মসূচিতে অংশ নেন।
সংগঠনের সভাপতি আলীম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একটি চিহ্নিত চোরচক্র বাজারসহ আশপাশের এলাকায় ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটিয়ে আসছে। এতে ব্যবসায়ী ও সাধারণ মানুষ নাজেহাল হয়ে পড়েছেন।
সভায় অভিযোগ করা হয়, বাজারসংলগ্ন কালীবাড়ি গ্রামের নইমউদ্দিনের দুই ছেলে সুমন ও ইমন এবং ইমাম উদ্দিনের দুই ছেলে এমরান ও রাজুসহ ৮–১০ জনের একটি সংঘবদ্ধ চক্র এসব চুরির সঙ্গে জড়িত। অতীতে তাদের হাতেনাতে ধরেও সামাজিক বিচারের মাধ্যমে অভিভাবকদের জিম্মায় দেওয়া হলেও তাদের কর্মকাণ্ড বন্ধ হয়নি বলে অভিযোগ তোলা হয়।
বক্তারা আরও বলেন, এ অবস্থায় চোরচক্রের বিরুদ্ধে সামাজিক বয়কটের পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রয়োজনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হবে বলেও জানান তারা।
সভায় আরও বক্তব্য দেন বাজার কমিটির উপদেষ্টা হাজী আব্দুল বাছির, আলা উদ্দিন, তজমুল আলী, বশির মিয়া, ব্যবসায়ী রিয়াজ উদ্দিন, উপদেষ্টা জালাল মেম্বার, হাজী আমিরুল ইসলাম, সহ-যুগ্ম সম্পাদক মাওলানা শফিকুল হক, সাংগঠনিক সম্পাদক পল্লী চিকিৎসক আবুল কালাম, যুবনেতা সাব উদ্দিন, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, চেরাগ আলী, সাবেক ইউপি সদস্য নুরুজ্জামানসহ অন্যান্যরা।
প্রতিবাদ সভা থেকে দ্রুত চুরি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। ব্যবসায়ীরা সতর্ক করে বলেন, পরিস্থিতির উন্নতি না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।