Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২৫ এপ্রিল ২০২৬ · ১১:৩২ অপরাহ্ন

জুড়ীতে এমপি নাসির উদ্দিনের সাথে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

জুড়ী প্রতিনিধি।

বিদ্যালয় ও চাকরি জাতীয়করণের দাবিতে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, সিলেট বিভাগের পক্ষ থেকে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) রাতে জুড়ী শহরে এমপি নাসির উদ্দিন আহমেদের বাসায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় শিক্ষক নেতৃবৃন্দ বলেন, প্রায় ১০ থেকে ১৫ বছর ধরে তারা বিনা বেতনে চাকরি করে আসছেন জাতীয়করণের আশায়। তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকার সারাদেশে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করলেও প্রায় ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণ থেকে বঞ্চিত হয়েছে। তাদেরকে বিএনপি/জামায়াত আখ্যা দিয়ে এ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে বলেও তারা দাবি করেন।

এ সময় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস প্রদান করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সিলেট বিভাগের সভাপতি মোঃ আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মোঃ সেলিম উদ্দিন, প্রচার সম্পাদক এম এম সামছুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা তানিয়া বেগম, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মদরিছ আলী, জুড়ী উপজেলা সভাপতি রুহুল উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন আক্তার, বড়লেখা উপজেলা সভাপতি নাজমা বেগম, কুলাউড়া উপজেলা সভাপতি রাজকুমারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com