Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ | ১১:২৬ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

বিএনপি নেতা আলহাজ্ব কমর উদ্দিনের ১৫তম মৃত্যুবার্ষিকীতে লন্ডনে দোয়া মাহফিল ও আলোচনা সভা

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ | ১১:২৬ অপরাহ্ন

যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব কমর উদ্দিনের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লন্ডনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি অনুষ্ঠিত হয় সংগঠনের কার্যালয়ে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব খসরুজ্জামান খসরু। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন বিএনপির যুগ্ম সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, সাবেক সহ-সভাপতি তৈমুস আলী ও তাজুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ, মিসবা উজ্জামান সুহেল, গুলজার খান, সাবেক কোষাধ্যক্ষ সালেহ ঘোজনবী, সাবেক সিনিয়র সদস্য শরিফুজ্জামান হোসেন, ইস্ট লন্ডন বিএনপির সাবেক সভাপতি ফকরুল ইসলাম বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক জনি আহমদ এবং যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আলোচনা সভার শুরুতে মরহুম কমর উদ্দিনের জীবন ও রাজনৈতিক অবদান নিয়ে স্মৃতিচারণ করা হয়। বক্তারা বলেন, আলহাজ্ব কমর উদ্দিন ছিলেন একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ বিএনপি নেতা। প্রবাসে বিএনপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতি তুলে ধরতে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।


তারা আরও বলেন, দলের কঠিন ও সংকটময় সময়েও তিনি প্রবাস থেকে নেতৃত্ব দিয়েছেন, যা বর্তমান প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।


আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির চেয়ারপারসনসহ অসুস্থ সকল নেতার সুস্থতা কামনা করা হয়।


অনুষ্ঠান শেষে যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ আলহাজ্ব কমর উদ্দিনের আদর্শে উজ্জীবিত হয়ে দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৫.০৪.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com