Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ | ১১:২১ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

গোলাপগঞ্জে ফয়ছল আলমকে সংবর্ধনা: সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সম্মাননা প্রদান

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ | ১১:২১ অপরাহ্ন

গোলাপগঞ্জ প্রতিনিধি। 

গোলাপগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সাংবাদিক মো. ফয়ছল আলমকে নিজ উপজেলায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।


শনিবার (২৫ এপ্রিল) বিকেলে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নিজ কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


গোলাপগঞ্জ প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলুর সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের প্রবীণ সাংবাদিক ও লেখক আফতাব চৌধুরী।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও ভূমি-ভবন দাতা আনোয়ার শাহজাহান, আজকের পত্রিকার সম্পাদক মিছবাহ উদ্দিন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও গোলাপগঞ্জ পৌরসভা বাস্তবায়ন কমিটির সভাপতি ছালিক আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এম সিরাজুল ইসলাম এবং সমাজসেবী আলহাজ্ব নুরুল আম্বিয়া।


অনুষ্ঠানটি শুরু হয় গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক ইমরান আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে। স্বাগত বক্তব্য প্রদান করেন বৈচিত্র্যময় সিলেটের সম্পাদক আবুল কাশেম রুমন।


এছাড়াও বক্তব্য রাখেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল হক এনাম, এশিয়ান টিভির ব্যুরো চিফ পিংকু দাস, আলোকিত সকাল পত্রিকার সিলেট প্রতিনিধি শাহান উদ্দিন নাজু, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি মাহমুদুল হাসান নাইম, জাকারিয়া তালুকদার, জাহিদ উদ্দিন প্রমুখ।


বক্তারা বলেন, সাংবাদিক ফয়ছল আলম দীর্ঘদিন ধরে সাংবাদিকতার মাধ্যমে জনসেবা ও সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সহকর্মীদের পাশে থেকে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সর্বমহলে তিনি সমাদৃত। পেশাগত সততা ও নিষ্ঠার মাধ্যমে তিনি এ অর্জনকে আরও উজ্জ্বল করেছেন। শতাধিক বছরের ঐতিহ্যবাহী সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি নির্বাচিত হয়ে তিনি গোলাপগঞ্জের সুনাম বৃদ্ধি করেছেন বলেও মন্তব্য করেন বক্তারা।


উল্লেখ্য, মো. ফয়ছল আলম বর্তমানে সিলেটের স্থানীয় দৈনিক “শুভ প্রতিদিন”-এর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আনোয়ার হুমায়ূন, রিমন আহমদ, ফরহান মাসুদ আফসর, জাবেদ মাহবুব, ফাহাদ আহমদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৫.০৪.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com