Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ | ১০:৪৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেট-ময়মনসিংহে টানা ৪ দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ | ১০:৪৯ অপরাহ্ন

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের উত্তরাঞ্চল বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে।


অধিদপ্তরের কড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরির ফলে আগামী ২৫ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টা পর্যন্ত এ দুই বিভাগের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হতে পারে।


পূর্বাভাস অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং কোথাও কোথাও ১৮৮ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণ হতে পারে। এর প্রভাবে সিলেট বিভাগ ও ময়মনসিংহ বিভাগ-এর নগর এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।


আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী আপডেট দেওয়া হবে।


এদিকে সম্ভাব্য ভারী বর্ষণের প্রেক্ষিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে আগাম প্রস্তুতি নেওয়ার জন্য অবহিত করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা, পানি সম্পদ, কৃষি, নৌপরিবহনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে এ সতর্কবার্তা পাঠানো হয়েছে।


বিশেষজ্ঞরা জানিয়েছেন, টানা ভারী বৃষ্টির ফলে নগর এলাকায় জলাবদ্ধতা ছাড়াও নিম্নাঞ্চলে পানি জমে স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটতে পারে। তাই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৫.০৪.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com