Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ | ০৪:৪৮ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবাগত জেলা প্রশাসক মিনহাজুর রহমান — উন্নয়ন ও হাওর রক্ষায় বস্তুনিষ্ঠ সহযোগিতা কামনা

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ | ০৪:৪৮ অপরাহ্ন

সুনামগঞ্জ সংবাদদাতা মো. আফজাল হোসেন: সুনামগঞ্জে দায়িত্ব গ্রহণের পর জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।


আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক জেলার সার্বিক উন্নয়নে গণমাধ্যমকর্মীদের সক্রিয় সহযোগিতা ও বস্তুনিষ্ঠ পরামর্শ কামনা করেন।


তিনি বলেন, সুনামগঞ্জের উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করাই তাঁর প্রশাসনের প্রধান লক্ষ্য।


হাওর অঞ্চলের বাঁধ নির্মাণে অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়ে তিনি বলেন, অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণ বন্ধ করতে হবে এবং টেকসই বাঁধ নির্মাণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরকারি বরাদ্দের প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে সাংবাদিকদের তদারকি অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।


তিনি আরও বলেন, সাংবাদিকদের তথ্যভিত্তিক সহযোগিতা অনিয়ম প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনস্বার্থ সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে প্রশাসন সাংবাদিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে এবং সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।


সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অসীম চন্দ্র বনিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা আক্তারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এছাড়া জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা সভায় অংশ নেন। উপস্থিত সাংবাদিকদের মধ্যে ছিলেন দৈনিক সুনামগঞ্জের ডাক এর সম্পাদক প্রকাশক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেরগুল আহমেদ, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি রওনক বখত্, দৈনিক সংবাদ প্রতিনিধি লতিফুর রহমান রাজু, দৈনিক সমাচার প্রতিনিধি মো. মিজানুর রহমান, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ দে, দৈনিক হাওরাঞ্চলের কথা সম্পাদক ও প্রকাশক মাহতাবউদ্দিন তালুকদার, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. সেলিম আহমদ, দৈনিক যুগান্তর প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি শাহজাহান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জেলা প্রতিনিধি মো. আমিনুল হক, সময় টিভির জেলা প্রতিনিধি হিমাদ্র শেখর ভদ্র, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বাংলা ভিশন প্রতিনিধি মাসুম হেলাল, দৈনিক আমার দেশ প্রতিনিধি জসিম উদ্দিন, সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি একে মিলন আহমেদ, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি এ আর জুয়েল, এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী, দৈনিক আমার বার্তা জেলা প্রতিনিধি মো. আফজাল হোসেন, একাত্তর টিভি প্রতিনিধি শহিদনুর আহমেদ, দৈনিক ফিনানশিয়াল পোস্ট প্রতিনিধি সামিয়ান তাজুল, যমুনা টিভি প্রতিনিধি সোহানুর রহমান সোহান, আনন্দ টিভি প্রতিনিধি ইমরান খানসহ অন্যান্য সাংবাদিকরা।


সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরেন এবং জনবান্ধব প্রশাসনিক কার্যক্রম বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৫.০৪.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com