Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ | ০৪:৩৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

গোয়াইনঘাটে মানবতার অনন্য দৃষ্টান্ত: ৬৭ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো ড্রিম সানসেট উপজেলা কমিটি

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ | ০৪:৩৯ অপরাহ্ন

গোয়াইনঘাট প্রতিনিধি:

মানবতার কল্যাণে এক অনন্য ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে Dream Sunset, গোয়াইনঘাট উপজেলা কমিটি। সমাজের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে আরও এগিয়ে নিতে আয়োজিত হয় শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম।


আজ অনুষ্ঠিত এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্রিম সানসেট গোয়াইনঘাট উপজেলা কমিটির সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মাহবুব চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব তোফায়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক জনাব আলবাব হোসেন, সদস্য রায়হান উদ্দিন ও আব্দুল বাসিদ।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় মাদ্রাসার সম্মানিত মুহতামিম ও শিক্ষকবৃন্দ। তাঁদের উপস্থিতিতে পুরো পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক।


এদিন মোট ৬৭ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা মনে করেন, এই সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি ও শিক্ষাজীবনে অগ্রসর হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।


আয়োজকরা বলেন, “সমাজ উন্নয়নে পথশিশু ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।” এই আয়োজন শুধু একটি কার্যক্রম নয়, বরং মানবতার প্রতি দায়বদ্ধতার একটি সুন্দর দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৫.০৪.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com