Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২৫ এপ্রিল ২০২৬ · ০৪:৩৩ অপরাহ্ন

ওসমানীনগরে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ: নিম্নমানের কাজ ও প্রকৌশলীর বক্তব্যে ক্ষোভ

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

সিলেট প্রতিনিধি।

সিলেটের ওসমানীনগর উপজেলার গুরুত্বপূর্ণ গোয়ালাবাজার–খাদিমপুর সড়কের প্রায় ৪ কিলোমিটার অংশের সংস্কার কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠানের খামখেয়ালিপনা এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে সড়কের স্থায়িত্ব নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, পুরাতন সড়কের যথাযথ এজিং বা প্রস্তুতিমূলক কাজ ছাড়াই মাটিচাপা দিয়ে নতুন কাজ চালানো হচ্ছে। নিয়ম অনুযায়ী পুরাতন মেকাডম সম্পূর্ণভাবে সরিয়ে নতুন স্তর দেওয়ার কথা থাকলেও সেখানে আগের ভাঙাচোরা মেকাডমের ওপরই নিম্নমানের পাথর ও বালু দিয়ে কাজ সম্পন্ন করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

এছাড়া সবচেয়ে গুরুতর অভিযোগ হিসেবে উঠে এসেছে বিটুমিন ব্যবহারে অনিয়মের বিষয়টি। স্থানীয়দের দাবি, বিটুমিনের সাথে মোবিল মিশিয়ে মান কমানো হচ্ছে, যা নির্মাণ প্রকৌশলের নিয়মের পরিপন্থী। এতে অল্প বৃষ্টিতেই সদ্য নির্মিত সড়কটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে ওসমানীনগর উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনের বক্তব্য আরও বিতর্ক তৈরি করেছে। অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি দায়িত্ব এড়িয়ে গিয়ে বলেন, “ঠিকাদার কিছু অনিয়ম করতেই পারে, আমরা তো সব সময় সেখানে বসে থাকতে পারি না।”

তার এই মন্তব্যকে দায়িত্বশীল অবস্থান থেকে অপ্রত্যাশিত এবং অনিয়মকে প্রশ্রয় দেওয়ার শামিল হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল। এতে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. মামুন খান জানান, মেকাডমের ক্ষেত্রে নির্দিষ্ট মান ও লেভেল বজায় রাখা বাধ্যতামূলক। এতে কোনো ধরনের কারচুপির সুযোগ নেই। তিনি আরও বলেন, বিটুমিনসহ অন্যান্য নির্মাণসামগ্রীর মান নিয়ে যে অভিযোগ উঠেছে তা গুরুত্ব সহকারে তদন্ত করা হবে।

স্থানীয়রা দ্রুত এই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, তদন্তের নামে সময়ক্ষেপণ না করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে দায়ীদের চিহ্নিত করতে হবে। পাশাপাশি মানসম্মত সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com