সিলেট: শাহপরান (রহঃ) থানার পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট ও কম্বলসহ দুইজনকে আটক করা হয়েছে।
২৪ এপ্রিল ২০২৬ খ্রি. রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে শাহপরান (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) এসএম জামাল উদ্দিন চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ সিলেট-তামাবিল মহাসড়কের দাশপাড়া মুসলিম হ্যান্ডস স্কুলের সামনে চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৫১০ পিস ভারতীয় নেস্টলে কিটক্যাট, ১০০০ পিস গ্যান্ডুর সাফারি চকলেট এবং ১৩টি ভারতীয় কম্বল জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ৭৭,৬০০ টাকা।
ঘটনাস্থল থেকে মনছুর আলী (২৮) ও মোঃ কাউসার (২৮)-কে আটক করা হয়। তারা উভয়ই নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ব্রাহ্মনদী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
এ ঘটনায় শাহপরান (রহঃ) থানায় মামলা নং-২৪, তারিখ ২৫ এপ্রিল ২০২৬ খ্রি., ধারা 25B(1)(b)/25D The Special Power Act, 1974, রুজু করা হয়েছে। আটককৃতদের পরে আদালতে সোপর্দ করা হয়।
শাহপরান (রহঃ) থানার ওসি বলেন, নিয়মিত চেকপোস্ট ও অভিযান চলমান রয়েছে। সীমান্তপথে অবৈধ পণ্য প্রবেশ রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।