Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২৫ এপ্রিল ২০২৬ · ০২:২২ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে তাঁতীদলের নতুন নেতৃত্ব ঘোষণা: পশ্চিম ইসলামপুর ও উত্তর রণিখাইয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

কোম্পানীগঞ্জ উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের অধীনে ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন ও ৫নং উত্তর রণিখাই ইউনিয়ন শাখার নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন ও ঘোষণা করা হয়েছে।

গত ২৪ এপ্রিল (শুক্রবার) পৃথক দুটি সভার মাধ্যমে এ কমিটি অনুমোদনের কার্যক্রম সম্পন্ন হয়। একটি সভা অনুষ্ঠিত হয় পাড়ুয়া মহাসড়ক সংলগ্ন সাকেরা পয়েন্ট দলীয় অফিসে এবং অপরটি কলাবাড়ী ব্রীজ সংলগ্ন বিএনপি অফিসে।

সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক উসমান খাঁ। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াসীন আলী, উপজেলা তাঁতীদল আহবায়ক তাজ উদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান নোমান, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক মাষ্টার নিজাম উদ্দিন, উপজেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব আরিফ চৌধুরী রাজ, উপজেলা যুবদল নেতা হাবিব মিয়া এবং সাবেক ছাত্রদল নেতা মঈন উদ্দিন মিলনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নতুন কমিটির অনুমোদন তালিকায় স্বাক্ষর করেন উপজেলা তাঁতীদলের আহবায়ক তাজ উদ্দিন আহমদ এবং সদস্য সচিব আরিফ চৌধুরী রাজ।

ঘোষিত কমিটিতে—

পশ্চিম ইসলামপুর ইউনিয়ন তাঁতীদল (৮৭ সদস্য):

আহবায়ক: আজবর আলী

সিনিয়র যুগ্ম আহবায়ক: আলমগীর মিয়া

সদস্য সচিব: আবুল হাসনাত গেদা

উত্তর রণিখাই ইউনিয়ন তাঁতীদল (৩৩ সদস্য):

আহবায়ক: আতাবুর

সিনিয়র যুগ্ম আহবায়ক: বিল্লাল মিয়া

সদস্য সচিব: মোঃ লালু মিয়া

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটি গঠনের মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে তাঁতীদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com