ডেস্ক নিউজ।
ঢাকা, ২২ এপ্রিল ২০২৬: দেশের উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবার নিরাপত্তা নিশ্চিত করতে বড় উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে মোট ৪,৯৫০ জন আনসার সদস্য নিয়োগের প্রস্তাব করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ অধিশাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে থাকা মূল্যবান চিকিৎসা যন্ত্রপাতির সুরক্ষা নিশ্চিত করা এবং রোগীদের সাথে আসা অযাচিত লোকজনের অনুপ্রবেশ নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রস্তাব অনুযায়ী, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন শিফটে নিরাপত্তা দায়িত্ব পালনের জন্য ১০ জন করে আনসার সদস্য নিয়োগ করা হবে। এর মধ্যে থাকবে ১ জন প্লাটুন কমান্ডার (পি.সি), ১ জন সহকারী প্লাটুন কমান্ডার (এ.পি.সি) এবং ৮ জন সাধারণ আনসার সদস্য। এতে করে মোট সদস্য সংখ্যা দাঁড়াবে ৪,৯৫০ জন।
এই বিপুল সংখ্যক আনসার সদস্য নিয়োগে বেতন, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, রেশন, যাতায়াত, চিকিৎসা ও অন্যান্য আনুষঙ্গিক খাতে বছরে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয় হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
এ প্রেক্ষিতে, উক্ত সংখ্যক আনসার সদস্য নিয়োগের বিষয়ে সম্মতি প্রদানের জন্য অর্থ বিভাগের কাছে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব সুজিৎ দেবনাথ স্বাক্ষরিত স্মারকে বিষয়টি জানানো হয়। পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে এ সংক্রান্ত অনুলিপিও প্রেরণ করা হয়েছে।