ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের (এন-২) কুশিয়ারা নদীর উপর অবস্থিত শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাব মেরামত কাজের কারণে সেতুটিতে যান চলাচল আংশিক ও সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এর সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্প পার্ট-০৩ এর প্রকল্প পরিচালক (অঃপ্রঃপ্রঃ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৪ এপ্রিল ২০২৬ (শুক্রবার) সকাল ৮টা থেকে ২৬ এপ্রিল ২০২৬ (রবিবার) সকাল ৮টা পর্যন্ত মেরামত কাজ চলবে।
এ সময় ২৪ এপ্রিল সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত সেতুতে একলেনে যান চলাচল করবে। এরপর ২৪ এপ্রিল রাত ১১টা থেকে ২৫ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত সেতুটি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। পরবর্তীতে ২৫ এপ্রিল সকাল ৯টা থেকে ২৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত আবারও একলেনে যান চলাচল চালু থাকবে।
মেরামত কাজ চলাকালে এবং যানজট এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিকল্প সড়ক ব্যবহারের জন্য নির্দেশনা দিয়েছে।
বিকল্প রুট হিসেবে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট অংশের জন্য শায়েস্তাগঞ্জ–মিরপুর (বাহুবল)–শ্রীমঙ্গল–মৌলভীবাজার–ফেঞ্চুগঞ্জ–সিলেট রুট ব্যবহার করতে বলা হয়েছে।
এছাড়া শেরপুর (মৌলভীবাজার) অংশের জন্য শেরপুর–মৌলভীবাজার–ফেঞ্চুগঞ্জ–সিলেট এবং সুনামগঞ্জ রুটের জন্য সৈয়দপুর বাজার (নবীগঞ্জ)–রানীগঞ্জ–জগন্নাথপুর–সুনামগঞ্জ রুট ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে সেতু মেরামত কাজে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।