Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | ১২:১৪ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

জৈন্তাপুরে ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির ত্রি-বার্ষিক কমিটি গঠন

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | ১২:১৪ পূর্বাহ্ন


সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার চারনম্বর বাংলাবাজার ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির ত্রি-বার্ষিক (২০২৬-২০২৮) কমিটি গঠিত হয়েছে।


গত ১৪ এপ্রিল (মঙ্গলবার) সন্ধ্যায় সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সকল সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।


সভায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সোহেল আহমেদ।


কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে আব্দুল খালিক ভুট্টো, কোষাধ্যক্ষ মোঃ শাহজাহান মিয়া এবং কার্যকরী কমিটির সদস্য হিসেবে তারা মিয়া ও আক্তার হোসেন নির্বাচিত হয়েছেন।


নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, তারা স্টোন ক্রাশার মিল মালিকদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারে কাজ করবেন। পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।


স্থানীয় ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সমিতির কার্যক্রমে গতি আসবে এবং সদস্যদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন সম্ভব হবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৩.০৪.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com