Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২৩ এপ্রিল ২০২৬ · ১২:১২ পূর্বাহ্ন

কানাইঘাটে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, আদালতে সোপর্দ

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

কানাইঘাট থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই মোঃ হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ১৯ এপ্রিল  দিবাগত রাতে কানাইঘাট থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে কানাইঘাট জিআর-৯৭/২৫ (কানাইঘাট) মামলার পরোয়ানাভুক্ত আসামি সালেহ আহমদ (২৮), পিতা রফিক আহমদ, সাং হিম্মতেরমাটি, থানা কানাইঘাট, জেলা সিলেটকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে ২০ এপ্রিল  যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, “অপরাধ দমনে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামিদের গ্রেফতারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশ সর্বদা সক্রিয়ভাবে কাজ করছে।”

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com