Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২২ এপ্রিল ২০২৬ · ১১:৫৪ অপরাহ্ন

শ্রীমঙ্গলে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

শ্রীমঙ্গল প্রতিনিধি।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

বুধবার (২২ এপ্রিল) বিকাল ৪টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক বিষয় তুলে ধরেন। তারা প্রশাসনের সাথে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। নবাগত ইউএনও উপস্থিত সাংবাদিকদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং বিভিন্ন বিষয় নোট নেন।

পরে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. জিয়াউর রহমান বলেন, অবৈধ বালু উত্তোলনের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় পরিচয় বিবেচনায় নেওয়া হবে না, অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, শ্রীমঙ্গলের উন্নয়নই তার মূল লক্ষ্য এবং কাজের মাধ্যমে তা বাস্তবায়ন করতে চান।

তিনি আরও বলেন, “আমি কয়েকটি সুইটকেস ও প্রয়োজনীয় কিছু মালামাল নিয়ে এসেছি। দায়িত্ব শেষে সেগুলো নিয়েই ফিরে যাবো। শ্রীমঙ্গল থেকে অতিরিক্ত কিছু নিয়ে যেতে চাই না।” তিনি প্রশাসনিক কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন এবং সাংবাদিকদের জনকল্যাণমুখী গঠনমূলক পরামর্শ দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি অনৈতিক কোনো সুপারিশ না করার অনুরোধ জানান।

সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং ভবিষ্যতে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে আরও ঘনিষ্ঠ ও সমন্বিত সম্পর্ক গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com