জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
মাল্টিসেক্টোরাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (এমএআইএন) প্রকল্প ও ট্রান্সফর্মিং লাইভস থ্রু নিউট্রিশন প্রকল্পের উদ্যোগে এবং কেয়ার বাংলাদেশ ও হেলেন কেলার ইন্টারন্যাশনালের বাস্তবায়নে সভাটি অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং রুকনুজ্জামানের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান ও হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম বকুল, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, কলকলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল হাসিম, পাইলগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজমুদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুপেশ চন্দ্র রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আহসান হাবীব, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল আলম, উপজেলা প্রোগ্রামার আশিষ চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, সাংবাদিক গোবিন্দ দেব, সাংবাদিক হুমায়ূন কবির, সাংবাদিক তৈয়বুর রহমানসহ অন্যান্যরা।
এছাড়াও আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিধান জন কস্তা, মামুনুল আহাদ, মোশারফ হোসেন ও রাফিয়া বেগম।
সভায় বক্তারা শিশুদের পুষ্টি নিশ্চিতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং পুষ্টি উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান।