Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ২২ এপ্রিল ২০২৬ | ১১:১৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

জকিগঞ্জে দক্ষতা উন্নয়নে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু, মেশিন পেলেন নারীরা

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ২২ এপ্রিল ২০২৬ | ১১:১৫ অপরাহ্ন

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে দিনব্যাপী বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নেওয়া এ উদ্যোগ এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে।


বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জকিগঞ্জ উপজেলার কাজলার ইউনিয়নের রতনগঞ্জস্থ বালাউট দারুল কোরআন মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আল্লামা বালাউটি ছাহেব বাড়ির উদ্যোগে এবং সেবা ফাউন্ডেশন, বিয়ানীবাজার-এর সার্বিক সহযোগিতায় জকিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মোট ৬টি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়। একই সঙ্গে অসচ্ছল ও প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাউট দারুল কোরআন মাদরাসার পরিচালক মাওলানা মাহবুবুর রহমান (জাদায়ে বালাউটি)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেবা ফাউন্ডেশন, বিয়ানীবাজার-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামাল আহমদ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি মো. আনিসুর রহমান, মাওলানা মাশুকুর রহমান মারুফ বালাউটি, ইতালি প্রবাসী শামীম আহমদ লুকুন, সেলাই প্রশিক্ষক ও আলোর দিশারী ইসলামী যুব সংঘটনের প্রতিষ্ঠাতা ছাদেক আহমদ তালুকদার, কাজলার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রশিদ বাহাদুর, দুবাই প্রবাসী সুজেল আহমদ, সাংবাদিক এনামুল হক মুন্না, উপজেলা প্রেসক্লাবের তথ্যপ্রযুক্তি সম্পাদক আহমদ হোসেন আইমান, মাওলানা আব্দুল হালিম, প্রবাসী নেতা সুলাইমান আহমদ, হাফিজ জসিম উদ্দিন ও হাফিজ আনসার আহমদ প্রমুখ।


বক্তারা বলেন, নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সেবা ফাউন্ডেশন, বিয়ানীবাজার-এর এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় আখ্যা দিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২২.০৪.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com