কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলনবিরোধী অভিযানে ৭ জন আটক, পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধ বালু ও পাথর উত্তোলন রোধে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে ৭ জনকে আটক করা হয়েছে। একই দিনে পৃথক অভিযানে আরও ২ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৬) উপজেলা প্রশাসন ও কোম্পানীগঞ্জ থানা পুলিশের যৌথ উদ্যোগে উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের শাহ আরেফিন টিলা ও ভোলাগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সৈকত দাস (২২), রুহুল আমিন (২৭), আব্দুল লতিফ (৩৫), মোঃ রফিক মিয়া (৩৫), রিয়াজ (৩৫) এবং মোঃ নূর আলী (৩৫)-সহ মোট ৭ জনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধনী ২০২৩) এর ৪(খ), (ছ) ও (জ) ধারায় দোষী সাব্যস্ত করে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
একই দিনে পৃথক অভিযানে কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র কর্মকারের নেতৃত্বে সঙ্গীয় এসআই আমিরুল ইসলাম ও এএসআই আমিরুল ইসলামসহ একটি দল উপজেলার পূর্ণাচ্ছগ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় সিআর মামলা নং ০৬/২৩-এর সাজাপ্রাপ্ত দুই আসামি নুরুল আমিন ও আমির হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, অবৈধ বালু ও পাথর উত্তোলন রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হয়েছে।